ফিলিপসের ডাইভ, ধর্মশালায় আতশবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে আজ ধর্মশালায় মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড। আর কলকাতায় বাংলাদেশ খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। বিশ্বকাপের মাঠে ও মাঠের বাইরে নানা মুহূর্ত নিয়ে এই আয়োজন—
১ / ৭
ফিল্ডিং করে বল থ্রো করার পর মেহেদী হাসান মিরাজ। আজ কলকাতায় বাংলাদেশ–নেদারল্যান্ডস ম্যাচে
ছবি: এএফপি
২ / ৭
বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। শার্দূল ঠাকুরের সময়টা বেশ নির্ভারই কাটছে
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
ধর্মশালার বাজে আউটফিল্ড নিয়ে আলোচনা বিশ্বকাপের প্রথম থেকেই। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাউন্ডারি বাঁচাতে গিয়ে এমনই পরিস্থিতিতে পড়েছিলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল
ছবি: এএফপি
৪ / ৭
জনি বেয়ারস্টোদের কি আতিথেয়তা দিয়েছেন শিখর ধাওয়ান?
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
ইডেন গার্ডেনের গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের এই হাসিমুখ ম্যাচ শেষে থাকেনি
ছবি: এএফপি
৬ / ৭
এবারের বিশ্বকাপে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ছিল ৫ ম্যাচ। আজ শেষ ম্যাচটি খেলেছে অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড। ম্যাচের পর আতশবাজি ফোটানো হয় স্টেডিয়ামে
ছবি: এএফপি
৭ / ৭
ক্যাচের জন্য গ্লেন ফিলিপসের ডাইভ। এই ক্যাচে আউট হন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জশ ইংলিস। আজ ধর্মশালায় অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড ম্যাচে
ছবি: এএফপি