বাবরের অটোগ্রাফ, খাজার পাশে হেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় ভক্তের আবদার মেটাতে অটোগ্রাফ দিলেন বাবর আজম। স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা বেশ কিছু ছবি পোস্ট করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিকে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে আইসিসির শাস্তির মুখে পড়া উসমান খাজার পাশে ট্রাভিস হেড। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
রহমানউল্লাহ গুরবাজের এখন অবসর। সময়টা যে আফগানিস্তানেই কাটছে, সেটা বলে দিচ্ছে ছবিটাই
এক্স
২ / ৭
স্ত্রীর জন্মদিন বলে কথা। এমনই কিছু ছবি পোস্ট করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা
ইনস্টাগ্রাম
৩ / ৭
কয়েক দিনের জন্য ভারতের বেঙ্গালুরুতে হার্শেল গিবস। ছবিটি পোস্ট করে এ কথাই জানিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান
ইনস্টাগ্রাম
৪ / ৭
ক্রিস গেইল যে পার্টি খুব উপভোগ করেন, সেটি প্রায় সবারই জানা। এ ছবি তারই আরেক দৃষ্টান্ত
ইনস্টাগ্রাম
৫ / ৭
আইপিএলের নিলামের পর দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে অধিনায়ক ঋষভ পন্ত, যিনি গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে সর্বশেষ আসরে খেলতে পারেননি
এক্স
৬ / ৭
পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে ফিলিস্তিনিদের সমর্থনে কালো আর্মব্যান্ড পরার কারণে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজাকে প্লেয়িং কন্ডিশন ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে আইসিসি। এমন সময়ে খাজার পাশে দাঁড়িয়ে জুতো জোড়ার ছবিটি পোস্ট করেছেন অস্ট্রেলিয়া দলের সতীর্থ ট্রাভিস হেড। সঙ্গে লিখেছেন, ‘শক্ত থাকো উসমান খাজা। স্বাধীনতা হচ্ছে মানবাধিকার। প্রতিটি জীবনই সমান।’
এক্স
৭ / ৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে উপলক্ষে এমসিজিতে চলছে পাকিস্তান দলের অনুশীলন। সেখানেই হাজির কিছু দর্শক। এই ফটোগ্রাফের যুগে বাবর আজমের অটোগ্রাফও নিলেন কেউ কেউ
ইনস্টাগ্রাম