আনাই মগিনি

সাফ ফুটবলে পাঁচ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আরও ছয়জন খেলেছেন বদলি হিসেবে। ছয়জন মাঠে নামার সুযোগ পাননি। তারপরও সবাই এই বিজয়ের অংশীদার। সাফজয়ী বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত পরিচিতি লিখেছেন বদিউজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনাই মগিনি, ডিফেন্ডার

আনাই মগিনি ও আনুচিং মগিনি যমজ বোন। আনাই বড়, আনুচিং ছোট। খাগড়াছড়ির সাত ভাইয়া গ্রামে জন্ম আনাই ও আনুচিংয়ের। রিপ্রু ও আপ্রমা মগিনি দম্পতির অভাবের সংসারে নবজাতকদের খাবার জোটানোই ছিল চ্যালেঞ্জের। তবে ফুটবল খেলেই এখন এই পরিবারে সচ্ছলতা ফেরাচ্ছেন আনাই। দুই বোন বয়সভিত্তিক দলে নিয়মিত খেলছেন ২০১৬ সাল থেকে। গত বছরের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে একমাত্র গোলটি করেন আনাই। সাফে মূলত চোটের কারণেই খেলতে পারেননি কোনো ম্যাচ।