পড়ুয়া ইভানোভিচ, দীপাবলির শুভেচ্ছা জাদেজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্নে কাল পাকিস্তানের বিপক্ষে জমজমাট লড়াই জিতেছে ভারত। সেজন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ করেছেন ডেনমার্কের সাবেক টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—

১ / ৫
ব্যস্ত ফুটবল সূচির কারণে ছেলেকে সেভাবে সময় দিতে পারেন না ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। ক্লাব ফুটবলের ফাঁকে সন্তানকে পেয়ে তাঁকে খাওয়ানোর এই ছবিটা তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন কাসেমিরো
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৫
ইলকাই গুন্দোয়ান আজ ৩২তম জন্মদিনের কেক কেটেছেন। তবে ঠাসা সূচির কারণে বিশেষ দিনটি ঘটা পালন করতে পারেননি ম্যানচেস্টার সিটির জার্মান মিডফিল্ডার
ছবি : ইনস্টাগ্রাম
৩ / ৫
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না রবীন্দ্র জাদেজার। তবে তাঁর ঘরে ঠিকই আনন্দের রং লেগেছে। স্ত্রীকে সঙ্গে নিয়ে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় অলরাউন্ডার
ছবি : ইনস্টাগ্রাম
৪ / ৫
টেনিস থেকে অবসর নেওয়ার পর বাস্তিয়ান শোয়েনস্টেইগারের সঙ্গে সংসার পেতেছেন আনা ইভানোভিচ। সার্বিয়ান এই তারকা পড়াশোনা করতেও ভালোবাসেন। লাইব্রেরির ভেতর এই ছবিটি তুলে প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৫
সন্তানের আগমনের খবর আগেই জানিয়েছেন ডেনমার্কের সাবেক টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। আজ প্রকাশ করলেন ‘বেবি বাম্প’ এর ছবি
ছবি: ইনস্টাগ্রাম