বাবরের অবসর, এমবাপ্পের খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কায় খেলতে গেছেন বাবর আজম, শুবমান গিল ওয়েস্ট ইন্ডিজে। তবে খেলার ফাঁকে অবসরও যে ভালোই কাটছে, সেটিই ভাগাভাগি করেছেন নেটিজেনদের সঙ্গে। জ্যাক ক্যালিস আবার স্ত্রীর জন্মদিনে ছবি পোস্ট করে তাঁকে ‘বিশ্বের সেরা মা’ বলে অভিহিত করেছেন। আর এই মুহূর্তে দলবদল বাজারের তুমুল আলোচিত কিলিয়ান এমবাপ্পে আছেন নির্ভার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
শুবমান গিলের ছবিটি দেখে কিছু কি অনুমান করতে পারছেন? ভারতীয় ওপেনার অবশ্য রহস্য রেখে দিয়েছেন। দার্শনিক সুরে লিখেছেন, ‘বাইরের ছবিতে ভেতরের ছবিটা কমই দেখা যায়’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
জ্যাক ক্যালিসের এই ছবি পোস্টের উপলক্ষ স্ত্রী চার্লিন ক্যালিসের জন্মদিন। দুই সন্তানকে নিয়ে তোলা ছবিটি দিয়ে স্ত্রীকে ‘বিশ্বের সেরা মা’ হিসেবে অভিহিত করেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
ছবিটি দেখে কি ফটোশপের কাজ মনে হচ্ছে? ইব্রাহিমোভিচ এমনটাই লিখেছেন ক্যাপশনে
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
কিছু একটার ঘোষণা দিতে চলেছেন রজার ফেদেরার। কিংবদন্তি টেনিস তারকা সেটাই জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
পিএসজির হয়ে জাপান সফরে গিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। ছবিটি খাবার প্রক্রিয়াকরণের অভিজ্ঞতা নেওয়ার
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
দলবদল বাজারে তাঁকে ঘিরে কত গুঞ্জন, কত আলোচনা। তবে কিলিয়ান এমবাপ্পে আছেন বেশ নির্ভার। ছবিটা অন্তত তেমনটাই বলছে
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
বাবর আজম শ্রীলঙ্কায় গিয়েছিলেন পাকিস্তানের হয়ে টেস্ট সিরিজ খেলতে। সিরিজ শেষে সেখানেই থেকে গেছেন। খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। টানা ব্যস্ততার মাঝে যে অবসরও আছে, সেটিই বোঝালেন পাকিস্তান অধিনায়ক
ছবি: ইনস্টাগ্রাম