৫ জন জিতলেন ৫টি মোটরসাইকেল

প্রথম আলো কার্যালয়ে রানার–প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের ড্র অনুষ্ঠানেছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে রানার অটোমোবাইল পিএলসি এবং প্রথম আলোর উদ্যোগে পাঠকদের জন্য আয়োজন করা হয়েছিল ‘রানার–প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ’। গত ৬ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘কুপন’–পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে পাঠকেরা কুইজে অংশ নেন।

গতকাল বুধবার প্রথম আলো কার্যালয়ে এই কুইজের র‍্যাফল ড্র পর্ব অনুষ্ঠিত হয়। জমা করা কুইজের কুপন থেকে সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে র‍্যাফল ড্রর মাধ্যমে পূর্বের ঘোষণা অনুযায়ী বেছে নেওয়া হয় পাঁচজন বিজয়ীকে।

র‍্যাফল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর (মাঝে গোলাপি শার্ট)
ছবি: খালেদ সরকার

প্রথম বিজয়ী নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে মো. দাদন আলী মিয়া পুরস্কার হিসেবে পাবেন বোল্ট ১৬৫ সিসি মোটরসাইকেল। দ্বিতীয় বিজয়ী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জোবায়ের উদ্দীন পাবেন নাইট রাইডার ভি১ ১৫০ সিসি মোটরসাইকেল। তৃতীয় বিজয়ী ঢাকা সাভারের শিল্পী আক্তার পাবেন টার্বো ভি১ ১২৫ সিসি মোটরসাইকেল। চতুর্থ বিজয়ী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের সজীব খান পাবেন রয়েল প্লাস ১১০ সিসি মোটরসাইকেল এবং পঞ্চম বিজয়ী ঢাকার মোহাম্মদপুর থেকে সাদিয়া রহমান পাবেন ডিলাক্স এডি ৮০ সিসি মোটরসাইকেল।

র‍্যাফল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর, রানার অটোমোবাইল পিএলসির চিফ বিজনেস অফিসার মো. রেজাউল করিম, হেড অব মিডিয়া অ্যান্ড পিআর ওয়াহিদ মুরাদ, ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগের ডিজিএম জোহেব আহমেদ, মার্কেটিং ম্যানেজার মো. মাহমুদুল হাসান ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।

কুইজে ব্যাপক সাড়া মিলেছে। কুইজের উত্তর সামনে রেখে র‌্যাফল ড্র অনুষ্ঠানে আসা অতিথিরা
ছবি: খালেদ সরকার

প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়কারী মুনির হাসান, বিজ্ঞাপন বিভাগের উপমহাব্যবস্থাপক মুহাম্মেদ হুমায়ুন কবীর, ব্যবস্থাপক মনিরুজ্জামান, কালচারাল অ্যাফেয়ার্সের প্রধান কবির বকুল, হেড অব মার্কেটিং আজওয়াজ খান ও যুব কার্যক্রম বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. বায়েজিদ ভূঁইয়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।