জয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু বাংলাদেশের

বাংলাদেশ হকি দল। ছবিটি এর আগে চায়নিজ তাইপের বিপক্ষে ম্যাচেরএশিয়ান হকি ফেডারেশন

জয়ে এশিয়ান গেমসে বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে আজ চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়েছেন আমিরুল-রাব্বিরা। আগামীকাল প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচে ‎প্রথম কোয়ার্টারে লড়াইটা হয়েছে সমানে সমান। যদিও শুরুতে গোল হজম করে বাংলাদেশ। চতুর্থ মিনিটে চায়নিজ তাইপেকে এগিয়ে দেন লি চি-শুয়ান। সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে।

১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। ১-১ সমতা নিয়ে প্রথম কোয়ার্টার শেষ হয়।

দ্বিতীয় কোয়ার্টারে শুরু থেকেই আক্রমণ করে বাংলাদেশ। সাফল্যও ধরা দেয় দ্রুত। ২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল। বাংলাদেশও ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন আমিরুল ইসলাম।

তবে চতুর্থ কোয়ার্টারে লড়াই আবার জমে ওঠে। ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করার পর ২ গোল হজম করে বাংলাদেশ।

আরও পড়ুন

‎চায়নিজ তাইপের বিপক্ষে আগের তিন সাক্ষাৎতেও জয় পায় বাংলাদেশ। গত বছর ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে চায়নিজ তাইপেকে ৮-৩ গোলে হারান আশরাফুল-রাকিবুলরা। আগের দুই ম্যাচের একটিতে বাংলাদেশ জেতে ৪-২ গোলে, আরেক ম্যাচে জয়ের ব্যবধান ছিল ১১-৩।

চায়নিজ তাইপের বিপক্ষে এ নিয়ে টানা চার ম্যাচ জিতল বাংলাদেশ। ছবিটি আগের মুখোমুখি হওয়ার
এশিয়ান হকি ফেডারেশন

বাছাইয়ে‎ ‎নয় দলের মধ্যে শীর্ষ ছয় দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতা শেষ হবে ১০ এপ্রিল। এ বছরের সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।