অনন্যা পেলেগ্রিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালে ১৬ বছর বয়সে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে প্রথম মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে রুপা জিতেছিলেন ফেদেরিকা পেলেগ্রিনি। ১২ বছর পর পরশু একই ইভেন্টে সোনা জিতলেন এই ইতালিয়ান। মাঝের পাঁচটি বিশ্ব আসরেও ২০০ মিটার ফ্রিস্টাইলে কোনো না কোনো পদক জিতেছিলেন পেলেগ্রিনি। আর তাতেই হয়ে গেল রেকর্ড, সাঁতারের বিশ্ব আসরে এই প্রথম এক ইভেন্টে টানা সাতটি পদক জিতলেন কেউ। রয়টার্স।