অপেক্ষা ফুরাচ্ছে অ্যাথলেটদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০তম জাতীয় অ্যাথলেটিকস ঘিরে সারা দেশের অ্যাথলেটদের মধ্যে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। তাঁরা দলে দলে ঢাকা আসছেন ৪০তম জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে। এই প্রতিযোগিতার জন্যই অ্যাথলেটরা অপেক্ষায় থাকেন সারা বছর। এটি যেন তাঁদের কাছে ঈদের আনন্দের মতো। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু হয়ে প্রতিযোগিতা চলবে শনিবার পর্যন্ত।

অ্যাথলেটিকস ফেডারেশন বছরে মাত্র তিনটি প্রতিযোগিতা আয়োজন করে। জাতীয়, সামার ও জুনিয়র প্রতিযোগিতা। অ্যাথলেটিকস ফেডারেশন এবার সামার মিট করতেই পারেনি। সময়ের সঙ্গে নাকি তাল মেলানো যায়নি। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস বলেছেন, আর্থিক সংকটও একটা কারণ। ১৫ মাস পর অবশেষে ঘরোয়া কোনো প্রতিযোগিতা পাচ্ছেন অ্যাথলেটরা।