৪৪ বছর! ৪৪টি বছর পর বুকের ভার নামল আঙ্কি স্পিটজারের। তাঁর স্বামী আন্দ্রে ছিলেন ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ইসরায়েলের ফেন্সিং কোচ। অলিম্পিক-পল্লির দুর্বল নিরাপত্তার সুযোগ নিয়ে ‘নিও নাজি’দের প্ররোচনায় ফিলিস্তিনি বন্দুকধারীরা আন্দ্রেসহ ১১ জন ইসরায়েলিকে অপহরণ করে নিয়ে যায়। একটি ব্যর্থ উদ্ধার প্রচেষ্টায় একজন জার্মান পুলিশ ও ওই ১১ জনের সবাই নিহত হন। নিহত ব্যক্তিদের পরিবার অনেক দিন ধরেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অনুরোধ জানিয়ে যাচ্ছিল, তাঁদের স্মরণে গেমসের আগে এক মিনিট নীরবতা পালনের। কিন্তু আইওসি এত দিন সে প্রস্তাবে রাজি হয়নি। তবে বর্তমান আইওসির সভাপতি টমাস বাখের নির্দেশেই পরশু রিও ডি জেনিরোতে সেই ১২ জনের উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়। শুধু তা-ই নয়, এক ধাপ এগিয়ে একটি ‘শোকের স্থান’ বানিয়েছে অলিম্পিক কমিটি। অলিম্পিয়া পর্বতের দুটি পাথর দিয়ে নির্মিত এই স্তম্ভ এখন থেকে প্রতিটি অলিম্পিক-পল্লির অংশ হয়ে থাকবে। অলিম্পিক পরিবারের সংহতি প্রকাশের চিহ্ন হয়ে থাকবে এটি। রয়টার্স।
অলিম্পিককর্নার
অপেক্ষাফুরোল
৪৪ বছর! ৪৪টি বছর পর বুকের ভার নামল আঙ্কি স্পিটজারের।তাঁর স্বামী আন্দ্রে ছিলেন ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ইসরায়েলের ফেন্সিং কোচ।অলিম্পিক-পল্লির দুর্বল নিরাপত্তার সুযোগ নিয়ে ‘নিও নাজি’দের প্ররোচনায় ফিলিস্তিনি বন্দুকধারীরা আন্দ্রেসহ ১১ জন ইসরায়েলিকে অপহরণ করে নিয়ে যায়।একটি ব্যর্থ উদ্ধার প্রচেষ্টায় একজন জার্মান পুলিশ ও ওই ১১ জনের সবাই নিহত হন।নিহত ব্যক্তিদের পরিবার অনেক দিন ধরেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অনুরোধ জানিয়ে যাচ্ছিল, তাঁদের স্মরণে গেমসের আগে এক মিনিট নীরবতা পালনের।কিন্তু আইওসি এত দিন সে প্রস্তাবে রাজি হয়নি।তবে বর্তমান আইওসির সভাপতি টমাস বাখের নির্দেশেই পরশু রিও ডি জেনিরোতে সেই ১২ জনের উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।শুধু তা-ই নয়, এক ধাপ এগিয়ে একটি ‘শোকের স্থান’ বানিয়েছে অলিম্পিক কমিটি।অলিম্পিয়া পর্বতের দুটি পাথর দিয়ে নির্মিত এই স্তম্ভ এখন থেকে প্রতিটি অলিম্পিক-পল্লির অংশ হয়ে থাকবে।অলিম্পিক পরিবারের সংহতি প্রকাশের চিহ্ন হয়ে থাকবে এটি।রয়টার্স।