অবশেষে আজহারের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে এর আগে নয়টি সেঞ্চুরি পেয়েছিলেন। কিন্তু সবগুলোই এশিয়ায়। অবশেষে এশিয়ার বাইরে নিজের প্রথম সেঞ্চুরি পেলেন আজহার আলী। কিন্তু তারপরও আফসোস থাকবে আজহারের, দিনের শেষ বলে যে ১৩৯ রানে আউট হয়ে গেছেন!  দ্বিতীয় দিন শেষে পাকিস্তানই ফ্রন্টফুটে, ৩ উইকেট হারিয়ে তুলে ফেলেছে ২৫৭ রান। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে ৪০ রানে। আজহার পারলেও সামি আসলাম একটুর জন্য পারেননি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন। কিন্তু ৮২ রানে রান আউট পাকিস্তানের বাঁহাতি ওপেনার। সকালে মোহাম্মদ হাফিজ আউট হয়ে গেছেন প্রথম ওভারেই। কিন্তু অ্যান্ডারসনের ওই উইকেটের পর ইংলিশ বোলারদের হতাশ করে গেছেন আসলাম ও আজহার। ক্রিকইনফো।