সর্বকালের পদকতালিকা (শীর্ষ পাঁচ)
অংশগ্রহণ সোনা রুপা ব্রোঞ্জ মোট
যুক্তরাষ্ট্র ২৬ ৯৭৬ ৭৫৭ ৬৬৬ ২৩৯৯
সোভিয়েত ইউনিয়ন ৯ ৩৯৫ ৩১৯ ২৯৬ ১০১০
গ্রেটব্রিটেন ২৭ ২৩৬ ২৭২ ২৭২ ৭৮০
ফ্রান্স ২৭ ২০২ ২২৩ ২৪৬ ৬৭১
চীন ৯ ২০১ ১৪৫ ১২৭ ৪৭৩
২৮
আনুষ্ঠানিকভাবে ৩১তম বলা হলেও এবার রিওতে হচ্ছে ২৮তম গ্রীষ্মকালীন অলিম্পিক। দুটি বিশ্বযুদ্ধের কারণে তিনটি অলিম্পিক না হলেও সংখ্যাক্রমটা পাল্টায়নি আইওসি।
সবচেয়ে পুরোনো রেকর্ড
ডিসকাস থ্রো ৭৪.০৮ মিটার
ইয়ুর্গেন শুল্ট
পূর্ব জার্মানি-৬ জুন ১৯৮৬
হ্যামার থ্রো ৮৬.৭৪মিটার
ইয়ুরি সেদিখ
সোভিয়েত ইউনিয়ন-৩০ আগস্ট ১৯৮৬
৮০০ মিটার ১মি. ৫৩.২৮সে.
ইয়ারমিলা ক্রাতোচভিলোভা
চেকোস্লোভাকিয়া-২৬ জুলাই ১৯৮৩
৪০০ মিটার ৪৭.৬০সে.
মারিতা কচ পূর্ব
জার্মানি-৬ অক্টোবর ১৯৮৫
শটপুট ২২.৬৩মিটার
নাতালিয়া লিসোভস্কায়া
সোভিয়েত ইউনিয়ন-৭ জুন ১৯৮৭
হাইজাম্প ২.০৯ মিটার
স্তেফকা কস্তাদিনোভা
বুলগেরিয়া-৩০ আগস্ট ১৯৮৭
লংজাম্প ৭.৫২মিটার
গালিনা চিস্তিয়াকোভা
সোভিয়েত ইউনিয়ন-১১ জুন ১৯৮৮
ডিসকাস থ্রো ৭৬.৮০মিটার
গ্যাব্রিয়েলা রিনশ
পূর্ব জার্মানি ৯ জুলাই ১৯৮৮
১০০ মিটার স্প্রিন্ট ১০.৪৯সে.
ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার –যুক্তরাষ্ট্র
১৬ জুলাই ১৯৮৮
১০০ মিটার হার্ডলস ১২.২১সে.
ইয়োরডাঙ্কা ডঙ্কোভা
বুলগেরিয়া–২০ আগস্ট ১৯৮৮
হেপ্টাথলন ৭২৯১পয়েন্ট
জ্যাকি জয়নার-কার্সি–যুক্তরাষ্ট্র
২৪ সেপ্টেম্বর ১৯৮৮
এমনও!
ছেলে না মেয়ে?
১৯৩২ সালে মেয়েদের ১০০ মিটারে সোনা জিতেছিলেন পোল্যান্ডের স্তানিসলাভা ওয়ালাসিভস। পরের অলিম্পিকে একই ইভেন্টে জিতেছিলেন রুপা। তবে তিনি যে মেয়ে ছিলেন না, সেটা প্রমাণিত হয় পরে, ১৯৮০ সালে, তাঁর মারা যাওয়ার পর।
সম্রাট বলে কথা!
৬৭ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট নিরো একবার নিজে অলিম্পিকে অংশ নিয়েছিলেন। যেসব প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন, জিতেছিলেন তার প্রতিটিতেই। অ্যাথলেট হিসেবে তিনি ভালো ছিলেন সন্দেহ নেই; তবে তাঁর প্রতিদ্বন্দ্বীরাও ভালো করেই জানতেন, সম্রাটের বিপক্ষে জেতার চেষ্টা করলে এর পরিণতি কী হবে!
সব্যসাচী অ্যাথলেট
১৮৯৬ সালের প্রথম অলিম্পিকে জার্মান অ্যাথলেট কার্ল শুমানের অংশ নেওয়ার কথা ছিল জিমন্যাস্টিকসে। সেখানে তিনটি ইভেন্টে জিতেও তৃপ্ত হননি তিনি। সবাইকে চমকে দিয়ে জিতেছিলেন গ্রেকো-রোমান কুস্তিতে। এখানেই শেষ নয়; শুমান অংশ নেন লং জাম্প, ট্রিপল জাম্প, শটপুট এবং কুস্তিতেও!
হাঁসদের বাঁচাতে...
১৯২৮ অলিম্পিক রোইংয়ের কোয়ার্টার ফাইনালে ছোট্ট একটা ঘটনা অলিম্পিকের গল্পগাথায় ঠাঁই করে দিয়েছে ১৯২৮ ও ১৯৩২ অলিম্পিকের রোয়িংয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার রোয়ার হেনরি পিয়ার্সকে। নিজ ইভেন্টে দাঁড়টানা নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। সামনে একঝাঁক হাঁস দেখে বৈঠা থামিয়ে সেগুলোকে নির্বিঘ্নে পার হতে দিয়েছিলেন পিয়ার্স। ভাবেননি, তাতে তাঁকে পিছিয়ে পড়তে হতে পারে প্রতিযোগিতায়!
ভুল
১৯৩২ অলিম্পিকে ৩০০০ মিটার স্টেপলচেজে প্রতিযোগীদের একটা ল্যাপ বেশি দিতে হয়েছিল অফিশিয়ালদের ভুলে। ৩০০০
মিটারের স্টেপলচেজ হয়ে গিয়েছিল ৩৪৬০ মিটারের।
অলিম্পিকে সবচেয়ে বেশি সোনাজয়ী
মাইকেল ফেল্প্স ১৮
যুক্তরাষ্ট্র
সাঁতার
লারিসালাতিনিনা৯
সোভিয়েতইউনিয়ন
জিমন্যাস্টিকস
পাভোনুর্মি৯
ফিনল্যান্ড
অ্যাথলেটিকস
মার্কস্পিৎজ৯
যুক্তরাষ্ট্র
সাঁতার
কার্ললুইস৯
যুক্তরাষ্ট্র
অ্যাথলেটিকস
১০১
প্রতি অলিম্পিকে গড়ে ১০১টি পদক জিতেছে সাবেক সোভিয়েত ইউনিয়ন
৪
অ্যাথলেটিকস, ফেন্সিং, জিমন্যাস্টিকস ও সাঁতার—শুধু এই চারটি খেলা আধুনিক অলিম্পিকের সব কটি আসরেই
ছিল
১০
সবচেয়ে বেশিবার অলিম্পিকে অংশ নিয়েছেন কানাডার ইকুয়েস্ট্রিয়ান ইয়ান মিলার। ১৯৭২ থেকে ২০১২ পর্যন্ত শুধু মস্কো (১৯৮০) অলিম্পিকে যাননি মিলার
৬
গ্রীষ্মকালীন ও শীতকালীন দুই অলিম্পিকেই সোনা জিতেছেন ছয়জন ক্রীড়াবিদ
l ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে অ্যাথলেটদের চেয়ে দর্শকসংখ্যা কম ছিল।
l সর্বশেষ ১৯১২ স্টকহোম অলিম্পিকেই খাঁটি সোনার পদক দেওয়া হয় বিজয়ীদের।
l প্রতিটি অলিম্পিকেই কমপক্ষে একটি সোনা জিতেছে শুধু গ্রেট ব্রিটেন।
l অলিম্পিকে সবচেয়ে বেশি অংশ নিয়েছেন কিম পদবিধারীরা। এরপরই আছেন লি’রা।
l ১৮৯৬ সালে প্রথম আধুনিক অলিম্পিকে বিজয়ীদের দেওয়া হয় রুপার পদক, দ্বিতীয়কে ব্রোঞ্জ।
রিও ২০১৬
১১৩৬০ মোট অ্যাথলেট
৬২২২পুরুষ
৫১৩৮ নারী
বড় পাঁচ দল
৫৫৬
যুক্তরাষ্ট্র
৪৬৯
ব্রাজিল
৪২৪
জার্মানি
৪২৪
অস্ট্রেলিয়া
৪০৪
চীন
৫০০
প্রতিটি অলিম্পিক সোনার মেডেলের ওজন ৫০০ গ্রাম
৩০৬
সোনার পদকের জন্য লড়বেন অ্যাথলেটরা
মাসকট
ঠিক বানর নয়, আবার পুরোপুরি বিড়ালও বলা যাবে না। পাখিরও একটু ছাপ আছে। ভিনিশিয়াস প্রাণীটা এমনই কিম্ভূত! ব্রাজিলিয়ান কবি ভিনিশিয়াস ডি মোরায়েসের নামে রাখা হয়েছে এবারের মাসকটের নাম। প্যারালিম্পিকের জন্য আলাদা মাসকট আছে, নাম টম। সেটি রাখা হয়েছে ব্রাজিলিয়ান সুরকার টম জোবিমের নামে।