অলিম্পিক বচন
আমি আরেকজন উসাইন বোল্ট বা মাইকেল ফেল্প্স নই, আমি প্রথম সিমোন বাইলস
সিমোন বাইল্স
অলিম্পিকে ব্যক্তিগত অল-অ্যারাউন্ডের সোনা জেতার পর যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট
আপনি প্রথম মানে সেটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না
জাস্টিন রোজ
অলিম্পিকের ইতিহাসে প্রথম হোল ইন ওয়ান করার পর দক্ষিণ আফ্রিকার গলফার
আমার মনে হচ্ছে ডেভিড হয়ে গোলিয়াথের সামনে আছি, কিন্তু পকেটে কোনো পাথর নেই।
মিসি ফ্রাঙ্কলিন
২০০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর মার্কিন সাঁতারু
এগুলো খুবই সুন্দর ও আকর্ষণীয়। মানুষজনের তো এগুলোর ওপর থেকে চোখই সরে না।
লিন ডান
নিজের সোনালি জুতো নিয়ে চীনের ব্যাডমিন্টন তারকা
দুজনে একসঙ্গে সোনা জিতেছি, এটা অবিশ্বাস্য। কখনো ভাবিনি, আমি জিতব।
পেনি ওলেকসিয়াক
১০০ মিটার ফ্রিস্টাইলে যুগ্মভাবে সোনাজয়ী কানাডার সাঁতারু।
এ পদক শুধু আমার জন্য নয়। আমার আগে যে আফ্রো-আমেরিকানরা এসেছেন, অনুপ্রেরণা দিয়েছেন, এটা তাঁদের জন্যও।
সিমোন ম্যানুয়েল
১০০ মিটার ফ্রিস্টাইলে যুগ্মভাবে সোনাজয়ী যুক্তরাষ্ট্রের সাঁতারু।
এগুলো খুবই সুন্দর ও আকর্ষণীয়। মানুষজনের তো এগুলোর ওপর থেকে চোখই সরে না।
লিন ডান
নিজের সোনালি জুতো নিয়ে চীনের ব্যাডমিন্টন তারকা
কেউ চাইলে কাজ করতে পারে কিন্তু সেটা খুব কার্যকর কিছু হবে বলে মনে হয় না
জন ও’কনর
রাগবিতে সোনা জয়ের পর ফিজিতে কারো কাজ-কর্মে মন নেই, আর এটি নিয়ে দেশটির রাগবি ইউনিয়নের প্রধান নির্বাহী