অলিম্পিক বচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানে না আসার জন্য অনেকেই আফসোস করবে।

ম্যাট কুচার

যেসব গলফার জিকার ভয়ে রিওতে যাননি তাঁদের নিয়ে আমেরিকান গলফার

‘অভিযান সুসম্পন্ন’

মাইকেল ফেল্‌প্‌স

২০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা জয়ের পর সাঁতার কিংবদন্তি

যেভাবে চেয়েছি সেভাবে হলো না। তবু রিওতে তো অন্তত আসতে পেরেছি।

সেরেনা উইলিয়ামস

হারজিত নয়, অংশ নিয়েই খুশি আমেরিকান টেনিস তারকা!

মনেই হয়নি আমি অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করছি।

সিমোন বিলেস

দলগত জিমন্যাস্টিকে সোনা জয়ের পর আমেরিকান জিমন্যাস্ট

যেটাই হোক এটা অ্যাথলেটদের জন্য ক্ষতিকর কিছু নয়

সিমোন ল্যাংফোর্ড

ডাইভিং পুলের পানি হঠাৎ সবুজ হয়ে যাওয়া নিয়ে অ্যাকোয়াটিক সেন্টারের মুখপাত্র

আপনি নিয়ম এবং জার্সির অবমাননা করতে পারেন না

আরনো দি পাসকেল

অলিম্পিক দল থেকে বেনোয়া পেয়ারকে বহিষ্কারের কারণ জানিয়ে ফ্রেঞ্চ টেনিস দলের টেকনিক্যাল ডিরেক্টর

সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি এর আগে অলিম্পিকে কোনো পদক জিততে পারিনি

কাতিনকা হসু

অলিম্পিকে প্রথম সোনার উচ্ছ্বাস হাঙ্গেরিয়ান সাঁতারুর