অলিম্পিক বচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ একজন বলেছে, আমি অমর হতে পারি। আর দুটি পদক বাকি, তারপর আমি বিদায় নেব। অমর হয়ে।

উসাইন বোল্ট

১০০ মিটারে টানা তৃতীয় অলিম্পিক সোনা জেতার পর এ গ্রহের দ্রুততম মানব

অবিশ্বাস্য! ভয়াবহ ব্যাপার! এই ছেলেটা আজ বিশেষ কিছু করল।

মাইকেল জনসন

ওয়েইড ফন নিকার্কের কাছে ৪০০ মিটারের রেকর্ড হারানোর পর কিংবদন্তি আমেরিকান স্প্রিন্টার

লোকটা বন্দুক বের করল, আমার কপালে ঠেকিয়ে বলল, নেমে যাও

রায়ান লোক্‌টি

রিওতে ছিনতাইয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা বলছেন আমেরিকান সাঁতারু

ছয় বছরের সম্পর্ক আমাদের। কিন্তু আমি বুঝিনি সে আমাকে আজ বিয়ের প্রস্তাব দেবে।

হে জি

ডাইভিংয়ে সোনা জেতার পর বিজয়মঞ্চেই সতীর্থের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে চীনা ডাইভার

দুই ঘণ্টা অ্যান্টিডোপিং অফিসে বসে ছিলাম, টয়লেটেও যেতে পারিনি।

জেসিকা এনিস-হিল

হেপ্টাথলনে রুপা জয়ের পরের অভিজ্ঞতা বলেছেন ব্রিটিশ অ্যাথলেট