অলিম্পিক বচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব শিশু জুডো দেখছে, তাদের জন্য ব্যাপারটা দারুণ। বিশেষ করে আমার মতো একজনের জন্য, যে পাঁচ বছর বয়সে কিছু না বুঝেই ‘সিটি অব গড’ ছেড়েছিল

রাফায়েলা সিলভা

রিও অলিম্পিকে দেশকে প্রথম অলিম্পিক সোনা এনে দিয়ে ব্রাজিলের জুডোকার উচ্ছ্বাস

আমি এখানে ইতিবাচক কিছু দেখতে পাচ্ছি না। আমি হেরেছি, তাই এখানে সবটুকুই আমার কাছে নেতিবাচক মনে হচ্ছে

গালাল ইয়াফাই

পুরুষ লাইট ফ্লাইওয়েট বক্সিংয়ে হেরে ব্রিটিশ বক্সার নিজের ওপর যেন বিরক্তও

পশ্চিমাদের অনেক লেখাতেই কিন্তু অস্ট্রেলিয়াকে অসভ্য ও ব্রিটেনের কয়েদিদের পুনর্বাসনের জায়গা বলা হয়

চীনের প্রচারমাধ্যম

অস্ট্রেলিয়ান সাঁতারু ম্যাক হর্টন চীনের সুন ইয়াংকে ড্রাগ প্রতারক বলার পর পাল্টা তোপ

আমার নিশানা যে প্রায়ই নড়ে যাচ্ছিল, সেটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই

নিকলো কামপ্রিয়ানি

মানুষের শোরগোলের মধ্যেও ১০ মিটার এয়ার রাইফেলে জেতার পর ইতালিয়ান শুটারের স্বস্তি

অবিশ্বাস্য! ১২ বার সুযোগ পেলে আমি ১২ বারই খেলতাম। আমার মনে হয় অলিম্পিক টেনিস সিনিয়রদের জন্য আলাদা বিভাগ থাকা উচিত

ম্যাডিসন কিস

অলিম্পিকটা দারুণ উপভোগ করছেন যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড়

ওদের সঙ্গে ১৫০ ভাগ না দিলে আপনার সঙ্গে ওরা তো ৪০ পয়েন্ট এগিয়ে জিতবেই। আমার মনে হয়, ১৫০ ভাগ দিলেও ওরা ৪০ পয়েন্ট এগিয়ে থেকে জিতবে

লাইয়া পালাউ

যুক্তরাষ্ট্রের মেয়েদের দলের কাছে হেরে স্পেনের বাস্কেটবল খেলোয়াড়ের উপলব্ধি

এটা কোনো ফুটবল নয়

হুয়ান মার্টিন দেল পোত্রো

পর্তুগালের হোয়াও সোসাকে হারানোর পর গ্যালারিতে দাঙ্গাবাজ দর্শকদের উদ্দেশে আর্জেন্টাইন টেনিস খেলোয়াড়