অলিম্পিক বচন
আমি চুল ভালোবাসি, ভালোবাসি রূপসজ্জা। আমি ভালোবাসি ফ্যাশন, ভালোবাসি শট পুট
মিশেল কার্টার
রিও অলিম্পিকে মেয়েদের শট পুটে সোনা জিতে যুক্তরাষ্ট্রের অ্যাথলেট।
আমার হাসি পেয়েছে। আবারও এটা জেতা একটু হাস্যকর।
অ্যান্থনি আরভিন
৩৫ বছর বয়সে অলিম্পিকের ৫০ মিটার ফ্রিস্টাইল জেতার পর সেটি যেন বিশ্বাসই হচ্ছিল না যুক্তরাষ্ট্রের সাঁতারুর।
সোনা জিততে পারলে সেটি হবে অবিশ্বাস্য ব্যাপার এবং পৃথিবীর সর্বোচ্চ সম্মান।
মনিকা পুইগ
টেনিস এককের ফাইনালে উঠে পুয়ের্তোরিকোর নারী টেনিস খেলোয়াড়।
এই ছেলেটা মাত্রই সোনা জিতেছে। আপনাদের তো ওকেই প্রশ্ন করা উচিত।
মাইকেল ফেল্প্স
১০০ মিটার বাটারফ্লাইয়ে সিঙ্গাপুরের জোসেফ স্কুলিংয়ের কাছে হারের পরও সাংবাদিকেরা তাঁকে নিয়েই কৌতূহলী থাকায় ২২টি অলিম্পিক সোনাজয়ী সাঁতারু।
আমরা আরও বিশ্ব রেকর্ড ও সোনা দেখব। শুধু একটু অপেক্ষা করুন।
কিয়ানোশ রুস্তামি
বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতে ইরানের হয়ে আরও সোনা জয়ের প্রতিশ্রুতি দিলেন ইরানি ভারোত্তোলক।
আমরা এক দল কাপুরুষের সঙ্গে খেলেছি।
হোপ সলো
সুইডেনের কাছে হারের পর যুক্তরাষ্ট্রের মেয়েদের ফুটবল দলের গোলকিপার।