অলিম্পিক বচন
সে এমন একজন, যাঁকে আমি সারা জীবন অনুসরণ করে এসেছি
কাইল চামার্স
ইয়ান থর্পের সমর্থনসূচক চিঠি পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল জিততে তাঁকে অনুপ্রাণিত করেছে জানিয়ে অস্ট্রেলিয়ার ১৮ বছর বয়সী সাঁতারু।
হন্ডুরাস আমাদের হারাতে পারে না। এই দেশটির প্রতি আমি অনেক শ্রদ্ধাশীল, কিন্তু তারা বেসবল খেলে। তারা ফুটবলের কিছুই জানে না।
ডিয়েগো ম্যারাডোনা
অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্বেই আর্জেন্টিনা বিদায় নেওয়ায় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির ক্ষোভ।
এই একটি জয়ই কাঙ্ক্ষিত সোনার দিকে আমাদের পথ এঁকে দিতে পারে
পেলে
ডেনমার্ককে ৪-০ গোলে হারিয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ওঠায় অধরা অলিম্পিক সোনার আশায় বুক বেঁধেছেন ফুটবল-সম্রাট।
সোনার পদক জিতলাম, গেমসের সবচেয়ে বড় অর্জন। কিন্তু আমার দেশের পতাকা তুলতে পারলাম না। এটি সত্যি কষ্টের, কান্না চেপে রাখতে পারছি না।
ফেহাইদ আলদিহানি
কুয়েত নিষিদ্ধ থাকায় আইওসির পতাকাতলে ডাবল ট্র্যাপে সোনা জিতে কুয়েতি শ্যুটার।
সবাই মাইকেল ফেল্প্স ও উসাইন বোল্টের নাম জানে। কিন্তু কোহেই উচিমুরা, কে সে?
কোহেই উচিমুরা
নিজেকে নয়, ফেল্প্স-বোল্টকেই কিংবদন্তি মানেন জাপানি জিমন্যাস্ট।