চীন প্রথমবার অলিম্পিকে অংশ নেয় ১৯৫২ সালে। হেলসিঙ্কিতে অবশ্য সেবার নামমাত্রই গেছে তারা। একজন মাত্র প্রতিযোগী ছিল। এরপর তাইপের অংশ নেওয়ার প্রতিবাদে ১৯৮০ পর্যন্ত চীন টানা সাতটি অলিম্পিক বর্জন করে। ১৯৮৪-তে ফিরেই ১৫টি সোনা ঘরে তোলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি। এরপর চীনাদের জেতা সোনার সংখ্যা ছাড়িয়ে গেছে ২০০। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত সেই ১৯০০ সাল থেকে অলিম্পিকে অংশ নিয়ে সোনা জিতেছে মাত্র ৯টি। এর ৮টিই অবশ্য এসেছে হকিতে। অলিম্পিকে দক্ষিণ এশিয়ার সব দেশ অনেক পিছিয়ে। পদক জিততে পেরেছে মাত্র চারটি দেশ। সোনার হাসি হেসেছে শুধু ভারত ও পাকিস্তান।
অলিম্পিকে দক্ষিণ এশিয়া
অংশগ্রহণ সোনা রুপা ব্রোঞ্জ মোট
ভারত ২৩ ৯ ৬ ১১ ২৬
পাকিস্তান ১৭ ৩ ৩ ৪ ১০
শ্রীলঙ্কা ১৭ ০ ২ ০ ২
আফগানিস্তান ১৪ ০ ০ ২ ২
নেপাল ১৩ - - - -
বাংলাদেশ ৯ - - - -
ভুটান ৯ - - - -
মালদ্বীপ ৮ - - - -