অলিম্পিকে যাচ্ছেন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে বেইজিং সাক্ষী হয়েছে উসাইন বোল্টের ট্রিপল জয়ের। ২০১২ লন্ডন অলিম্পিকও সঙ্গী হয়েছে বেইজিংয়ের। এবার কি রিও ডি জেনিরো সাক্ষী হবে বোল্টের ‘ট্রিপল’ জয়ের হ্যাটট্রিকের? উত্তরটা হ্যাঁ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাল বোল্টকে রেখেই ৬৩ সদস্যের অলিম্পিক দলের নাম ঘোষণা করেছে জ্যামাইকার অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিশ্বের দ্রুততম মানব দৌড়াবেন ১০০ মিটার, ২০০ মিটার ও ১০০ মিটার রিলেতে এই তিন ইভেন্টেই।

এ মাসের শুরুতে জ্যামাইকার অলিম্পিক ট্রায়াল থেকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সরে দাঁড়িয়েছিলেন বোল্ট। তাই সরাসরি অলিম্পিক দলে জায়গা করে নিতে পারেননি। তবে অসুস্থ বা চোটগ্রস্ত অ্যাথলেটদের জন্য জ্যামাইকার বিশেষ নীতির কারণেই দলে ঢুকতে অসুবিধা হয়নি বোল্টের। আগামী ৫ মে শুরু হচ্ছে রিও অলিম্পিক। রয়টার্স।