অলিম্পিয়ানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইজিং অলিম্পিকে অ্যাথলেটিকস থেকে ব্রিটেনকে প্রথম পদক এনে দিয়েছিলেন জার্মেইন মেসন। লং জাম্পে রুপা জিতেছিলেন ২০০৬ সালে ব্রিটিশ নাগরিকত্ব নেওয়া মেসন। তবে বিদায়টা জন্মভূমি জ্যামাইকাতেই হলো তাঁর। কাল এক মোটরসাইকেল দুর্ঘটনায় মাত্র ৩৪ বছর বয়সেই সবার কাছ থেকে চিরবিদায় নিয়ে নিলেন এই অ্যাথলেট। বিবিসি।