প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুল মানুষই করে, মতিভ্রম মানুষেরই হয়। মাইকেল ফেল্প্স তো আর ফেরেশতা নন। তার পরও সর্বকালের অন্যতম সেরা অলিম্পয়ানের সঙ্গে মাতাল হয়ে গাড়ি চালানোটা একদমই যায় না। ফেল্প্স যদি এসব ব্যাপারে নিজেকে সংযত করতে না পারেন তাহলে তাঁর সঙ্গে অন্য সবার পার্থক্য কোথায়? লারিসা লাতিনিনা এটা নিয়েই একটু মনঃক্ষুণ্ণ। অলিম্পিকে সবচেয়ে বেশি পদকের (১৮) রেকর্ডটা ৪৮ বছর ধরে ছিল এই জিমন্যাস্টের অধিকারে। লন্ডন অলিম্পিকে সেটা ভেঙে দিয়েছেন ফেল্প্স। অথচ তিনিই এখন ভুল কারণে খবরের শিরোনাম, মাতাল হয়ে গাড়ি চালিয়ে সাঁতারে নিষিদ্ধ হয়েছেন ছয় মাসের জন্য। লাতিনিনা উত্তরসূরির কাছ থেকে এটা একদমই আশা করেননি। এমন অসংযত আচরণ দেখে একই সঙ্গে বিস্মিত ও হতাশ ৭৯ বছর বয়সী এই রুশ কিংবদন্তি। এএফপি।