অ্যাথলেটিকসকে অ্যাডিডাসের না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সময় পার করছে অ্যাথলেটিকস বিশ্ব। ডোপ কেলেঙ্কারিতে জেরবার বিশ্ব অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ) পড়তে যাচ্ছে আরও কঠিন পরিস্থিতিতে। আইএএএফের সবচেয়ে বড় স্পনসর অ্যাডিডাস মুখ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে অ্যাথলেটিকস থেকে। ২০০৮ সালের আইএএএফের সঙ্গে ৩ কোটি ৩০ লাখ ডলারের ১১ বছরের চুক্তি করেছিল বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটি। বিবিসি জানিয়েছে, মেয়াদ শেষ হওয়ার চার বছর আগেই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইছে অ্যাডিডাস। অভিযোগ সেই ডোপ কেলেঙ্কারিরই। এএফপি।