অ্যাথলেটিকসের আশা জহির

কোনো পদক জেতেননি জহির রায়হান। তারপরও গত দুই দিন যেন একটা ঘোরের মধ্যে রয়েছেন বিকেএসপির অ্যাথলেট। পরশু কেনিয়ায় বিশ্ব যুব অ্যাথলেটিকসে ৪০০ মিটারের সেমিফাইনালে থেমেছে জহিরের দৌড়। হোক যুব অ্যাথলেটিকস, কিন্তু বৈশ্বিক প্রতিযোগিতা বলেই এ পর্যন্ত পৌঁছানোও বাংলাদেশের অ্যাথলেটদের জন্য বিশাল ব্যাপার। ৪৮ সেকেন্ড সময় নিয়ে হিটের সেমিফাইনালে উঠেছিলেন জহির, কিন্তু সেমিফাইনালে নিজের হিটে পঞ্চম (৪৮.২২ সেকেন্ড) হয়ে শেষ করেছেন দৌড়। তারপরও জহিরের প্রশংসায় পঞ্চমুখ সতীর্থ অ্যাথলেট-কোচরা। ফেসবুকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন।
কাল কেনিয়া থেকে টেলিফোনে জহির যেমনটি বলছিলেন তাতে মিশে রইল উচ্ছ্বাস আর আত্মবিশ্বাস, ‘আমি খুবই খুশি। এখানে সেমিফাইনালে উঠে এত ভালোবাসা আর অভিনন্দন পেয়ে আমি অভিভূত।’ ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে জহিরের হিটের ওই সেমিফাইনালে প্রথম হন জ্যামাইকার অ্যান্থনি কক্স। একটু হলেই নাকি কক্সকে ধরে ফেলতে পারতেন জহির, ‘৩০০ মিটার পর্যন্ত কক্সের সঙ্গে সমানতালেই দৌড়াচ্ছিলাম। কিন্তু পরের ১০০ মিটার আর পেরে উঠিনি। হঠাৎই হ্যামস্ট্রিংয়ে টান লাগে। দৌড় শেষেই ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলছিলেন আরেকটু জোরে দৌড়ালে বড় ধরনের ক্ষতি হতে পারত।’
২১ জুলাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় অ্যাথলেটিকস। এর আগে জহির যেন রুগ্ণ অ্যাথলেটিকসে ছড়িয়ে দিলেন একমুঠো রোদ্দুর। তরুণ অ্যাথলেটরা জহিরের পারফরম্যান্স থেকে খুঁজে নিচ্ছেন আত্মবিশ্বাসের জ্বালানি। জহিরের পারফরম্যান্সে মুগ্ধ অ্যাথলেটিকস কোচ রফিক উল্লাহ আখতার, ‘আমি ওকে নিয়ে দারুণ আশাবাদী। আমার মনে হয়, একসময় সে মিলজারের (সাবেক অ্যাথলেট) রেকর্ড ভেঙে ফেলতে পারে। ওর মধ্যে এসএ গেমসে অন্তত একটা পদক জয়ের লক্ষ্য যেন থাকে।’
মেয়েদের ১০০ মিটারে ১১ বারের জাতীয় চ্যাম্পিয়ন ও দেশের সাবেক দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটির আবিষ্কর্তা রফিক উল্লাহ জহিরকে প্রথম দেখেন দুই বছর আগে জুনিয়র মিটে। ওর দৌড় সেদিনই নজর কেড়েছিল এই কোচের, ‘জুনিয়র মিটে ওকে দেখেই বলেছিলাম, এই ছেলেটা কে? ওর অ্যাজিলিটি (ক্ষিপ্রতা) ভালো। এটা ধরে রাখতে পারে কি না, সেটাই ছিল দেখার। আসলে ৪০০ মিটারে এনার্জি লেভেলটা ধরে রাখাই বড়। সেটা ওকে করতে হবে। কেনিয়ায় ও সেটা করে দেখিয়েছে। অনেক বছর পর মনে হচ্ছে অ্যাথলেটিকসে একটা ছেলে উঠে আসছে।’
জহিরের ইভেন্ট শেষ হলেও ঢাকা ফিরবেন ১৮ জুলাই। লম্বা ভ্রমণের ক্লান্তি এবারের জাতীয় মিটে অংশ নিতে দিচ্ছে না জহিরকে। তবে জহির এখন থেকেই পাখির চোখ করেছেন আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অনুষ্ঠেয় আগামী বছরের যুব অলিম্পিকে, ‘জাতীয় মিটে খেলতে পারব না। তবে এখন থেকে আমার একটাই লক্ষ্য, আগামী যুব অলিম্পিক গেমস। এ জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে।’
জহিরকে বিশ্ব যুব অ্যাথলেটিকসের জন্য প্রস্তুত করেছেন কোচ আবদুল্লাহ হেল কাফি। ১৯৯৮ সালে তিনিও বিশ্ব যুব গেমসের সেমিফাইনালে উঠেছিলেন। ছাত্রের সাফল্যে দারুণ খুশি বিকেএসপির কোচ, ‘একজন কোচের জন্য এটা অনেক বড় আনন্দের ঘটনা। ব্যাংককে গত মে মাসে সে যখন ৪০০ মিটারে সেমিফাইনালে ওঠে, তখনো আমরা জানি না যে সে বিশ্ব যুব অ্যাথলেটিকসে অংশ নেওয়ার সেটমার্ক পার করেছে। ওখানেই একজন আমাকে বিষয়টা জানানোর পর দেশে এসে আমরা ফেডারেশন সভাপতির মাধ্যমে ওকে কেনিয়া পাঠানোর ব্যবস্থা করি।’ জহিরকে নিয়ে অন্যদের মতো আশাবাদী কাফিও, ‘ওর শারীরিক গড়ন এবং সামর্থ্য একজন আন্তর্জাতিক মানের স্প্রিন্টারের মতো। ওকে সঠিক পরিচর্যা করলে এসএ গেমসে আমাদের সোনার খরাটা দূর হতে পারে।’
অ্যাথলেটিকসেরআশাজহির
ক্রীড়া প্রতিবেদক
কোনো পদক জেতেননি জহির রায়হান।তারপরও গত দুই দিন যেন একটা ঘোরের মধ্যে রয়েছেন বিকেএসপির অ্যাথলেট।পরশু কেনিয়ায় বিশ্ব যুব অ্যাথলেটিকসে ৪০০ মিটারের সেমিফাইনালে থেমেছে জহিরের দৌড়।হোক যুব অ্যাথলেটিকস, কিন্তু বৈশ্বিক প্রতিযোগিতা বলেই এ পর্যন্ত পৌঁছানোও বাংলাদেশের অ্যাথলেটদের জন্য বিশাল ব্যাপার।৪৮ সেকেন্ড সময় নিয়ে হিটের সেমিফাইনালে উঠেছিলেন জহির, কিন্তু সেমিফাইনালে নিজের হিটে পঞ্চম (৪৮.২২ সেকেন্ড) হয়ে শেষ করেছেন দৌড়।তারপরও জহিরের প্রশংসায় পঞ্চমুখ সতীর্থ অ্যাথলেট-কোচরা।ফেসবুকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন।
কাল কেনিয়া থেকে টেলিফোনে জহির যেমনটি বলছিলেন তাতে মিশে রইল উচ্ছ্বাস আর আত্মবিশ্বাস, ‘আমি খুবই খুশি।এখানে সেমিফাইনালে উঠে এত ভালোবাসা আর অভিনন্দন পেয়ে আমি অভিভূত।’ ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে জহিরের হিটের ওই সেমিফাইনালে প্রথম হন জ্যামাইকার অ্যান্থনি কক্স।একটু হলেই নাকি কক্সকে ধরে ফেলতে পারতেন জহির, ‘৩০০ মিটার পর্যন্ত কক্সের সঙ্গে সমানতালেই দৌড়াচ্ছিলাম।কিন্তু পরের ১০০ মিটার আর পেরে উঠিনি।হঠাৎই হ্যামস্ট্রিংয়ে টান লাগে।দৌড় শেষেই ডাক্তারের কাছে যাই।ডাক্তার বলছিলেন আরেকটু জোরে দৌড়ালে বড় ধরনের ক্ষতি হতে পারত।’
২১ জুলাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় অ্যাথলেটিকস।এর আগে জহির যেন রুগ্ণ অ্যাথলেটিকসে ছড়িয়ে দিলেন একমুঠো রোদ্দুর।তরুণ অ্যাথলেটরা জহিরের পারফরম্যান্স থেকে খুঁজে নিচ্ছেন আত্মবিশ্বাসের জ্বালানি।জহিরের পারফরম্যান্সে মুগ্ধ অ্যাথলেটিকস কোচ রফিক উল্লাহ আখতার, ‘আমি ওকে নিয়ে দারুণ আশাবাদী।আমার মনে হয়, একসময় সে মিলজারের (সাবেক অ্যাথলেট) রেকর্ড ভেঙে ফেলতে পারে।ওর মধ্যে এসএ গেমসে অন্তত একটা পদক জয়ের লক্ষ্য যেন থাকে।’
মেয়েদের ১০০ মিটারে ১১ বারের জাতীয় চ্যাম্পিয়ন ও দেশের সাবেক দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটির আবিষ্কর্তা রফিক উল্লাহ জহিরকে প্রথম দেখেন দুই বছর আগে জুনিয়র মিটে।ওর দৌড় সেদিনই নজর কেড়েছিল এই কোচের, ‘জুনিয়র মিটে ওকে দেখেই বলেছিলাম, এই ছেলেটা কে? ওর অ্যাজিলিটি (ক্ষিপ্রতা) ভালো।এটা ধরে রাখতে পারে কি না, সেটাই ছিল দেখার।আসলে ৪০০ মিটারে এনার্জি লেভেলটা ধরে রাখাই বড়।সেটা ওকে করতে হবে।কেনিয়ায় ও সেটা করে দেখিয়েছে।অনেক বছর পর মনে হচ্ছে অ্যাথলেটিকসে একটা ছেলে উঠে আসছে।’
জহিরের ইভেন্ট শেষ হলেও ঢাকা ফিরবেন ১৮ জুলাই।লম্বা ভ্রমণের ক্লান্তি এবারের জাতীয় মিটে অংশ নিতে দিচ্ছে না জহিরকে।তবে জহির এখন থেকেই পাখির চোখ করেছেন আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অনুষ্ঠেয় আগামী বছরের যুব অলিম্পিকে, ‘জাতীয় মিটে খেলতে পারব না।তবে এখন থেকে আমার একটাই লক্ষ্য, আগামী যুব অলিম্পিক গেমস।এ জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে।’
জহিরকে বিশ্ব যুব অ্যাথলেটিকসের জন্য প্রস্তুত করেছেন কোচ আবদুল্লাহ হেল কাফি।১৯৯৮ সালে তিনিও বিশ্ব যুব গেমসের সেমিফাইনালে উঠেছিলেন।ছাত্রের সাফল্যে দারুণ খুশি বিকেএসপির কোচ, ‘একজন কোচের জন্য এটা অনেক বড় আনন্দের ঘটনা।ব্যাংককে গত মে মাসে সে যখন ৪০০ মিটারে সেমিফাইনালে ওঠে, তখনো আমরা জানি না যে সে বিশ্ব যুব অ্যাথলেটিকসে অংশ নেওয়ার সেটমার্ক পার করেছে।ওখানেই একজন আমাকে বিষয়টা জানানোর পর দেশে এসে আমরা ফেডারেশন সভাপতির মাধ্যমে ওকে কেনিয়া পাঠানোর ব্যবস্থা করি।’ জহিরকে নিয়ে অন্যদের মতো আশাবাদী কাফিও, ‘ওর শারীরিক গড়ন এবং সামর্থ্য একজন আন্তর্জাতিক মানের স্প্রিন্টারের মতো।ওকে সঠিক পরিচর্যা করলে এসএ গেমসে আমাদের সোনার খরাটা দূর হতে পারে।’