আজ শুরু জাতীয় ভারোত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা। সিনিয়র, জুনিয়র ও মহিলা ইভেন্টের পাশাপাশি এবারই প্রথম মাস্টার ক্যাটাগরিতে খেলা হবে। সাবেক ভারোত্তোলকদের মিলনমেলা হিসেবে এমন একটি প্রতিযোগিতার আয়োজন করবে ফেডারেশন। অনূর্ধ্ব-৪৫, অনূর্ধ্ব-৫৫, অনূর্ধ্ব-৬৫ ও ৬৫-ঊর্ধ্ব—এই চার ক্যাটাগরিতে হবে মাস্টার্স ইভেন্ট। মোট ১৫০ জন ভারোত্তোলক অংশ নেবেন এই প্রতিযোগিতায়। চার দিনের এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটন। জাতীয় প্রতিযোগিতায় নতুন রেকর্ড গড়লে পুরস্কারের ঘোষণা দিয়েছে ওয়ালটন।