আজ শেষ দিনে নামছেন বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতায় আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের দাপট চলছেই। কাল মেয়েদের জুনিয়র বিভাগের ৫০ মিটার রাইফেল প্রোনে ৫৬১ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের আতকিয়া হাসান। সমান পয়েন্ট পেয়ে রুপা জিতেছেন একই ক্লাবের মাহফুজা জান্নাত। দুজনের মধ্যে ‘পারফেক্ট টেন’ বেশি হওয়ায় সোনা জিতেছেন আতকিয়া।

২৫ মিটার পিস্তলের জুনিয়র বিভাগে বিকেএসপির তুরিং দেওয়ান সোনা জিতেছেন ৫১৯ পয়েন্ট পেয়ে। আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের মারজাহান আক্তার রুপা (৫১৮), ব্রোঞ্জ একই ক্লাবের জান্নাতুল ফেরদৌসের (৫০৯)।

মেয়েদের ৫০ মিটার রাইফেল প্রোনের সিনিয়র বিভাগে সোনা জিতেছেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার (৫৮৩), ঢাকা রাইফেল ক্লাবের উর্মি জাকিয়া সুলতানা জিতেছেন রুপা (৫৬৯)।