আজীবন নিষিদ্ধ তিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক প্রধান ভ্যালেন্টাইন বালাখনিশেভ ও দেশটির দূরপাল্লার দৌড়ের সাবেক কোচ আলেক্সেই মেলনিকভ এবং আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি ল্যামিনে ডিয়াকের ছেলে পাপা মাসাতা ডিয়াক আজীবন নিষিদ্ধ হয়েছেন। ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ার পরও রাশিয়ার শীর্ষ এক নারী অ্যাথলেটকে ‘বাঁচিয়ে’ এবং পরে তাঁকে ভয় দেখিয়ে উৎকোচ আদায়ের অভিযোগে আইএএএফের নৈতিকতা কমিটি দিয়েছে এই শাস্তি। ১৫ থেকে ২৫ হাজার ডলার পর্যন্ত জরিমানাও হতে পারে এই ‘ত্রয়ী’র। এএফপি, রয়টার্স।