আন্তজেলা অ্যাথলেটিকস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল শেষ হয়েছে লুৎফুন্নেসা বকুল আন্তজেলা মহিলা অ্যাথলেটিকস। এতে দলগত চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ। যুগ্মভাবে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার সুরাইয়া আক্তার ও চট্টগ্রামের হাবিবা আক্তার। কাল শেষ দিনে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছে হাবিবা আক্তার। ১০০ মিটার রিলের সোনাটি জিতেছে কিশোরগঞ্জ। উচ্চ লাফে পঞ্চগড়ের খাদিজা আক্তার এবং বর্শানিক্ষেপে চ্যাম্পিয়ন কুড়িগ্রামের মিনা বেগম।