আর্চারিতে সোনা জিতল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার ইউকুশিয়া সাখা রিপাবলিকে অনুষ্ঠানরত ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমসে সোনা জিতেছে বাংলাদেশ। প্রতিযোগিতার আর্চারির রিকার্ভ বোয়ের মিশ্র দ্বৈতে আজ মোহাম্মদ হাকিম আহমেদ ও রাদিয়া আক্তার শাপলা স্বাগতিক ইউকুশিয়া সাখা রিপাবলিক দলকে ৫ -১ পয়েন্টে হারিয়ে দেশকে সোনা এনে দেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ৬ জুলাই শুরু হওয়া এই প্রতিযোগিতায় আর্চারি ছাড়াও দাবা ও শ্যুটিংয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ।