আশা দেখছে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপিংয়ের কলঙ্ক গায়ে লেগেছে আগেই। শাস্তিও পেতে হয়েছে, আইএএএফ এরই মধ্যে অ্যাথলেটিকস থেকে রাশিয়াকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে রাশিয়ার খেলা নিয়েও এখন সংশয়। তবে অল রাশিয়া অ্যাথলেটিকস ফেডারেশন আশাবাদী, তিন মাসের মধ্যেই রাশিয়া আবার অ্যাথলেটিকসে ফিরবে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ভাদিম জেলিচেনক জানিয়েছেন, সংকট নিরসনের জন্য তাঁরা চেষ্টা করছেন। আর রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভ্লাদিমির মুতকো বলেছেন, ডোপিংকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে একটা আইন পাস করার কথা ভাবছে রাশিয়া। এএফপি।