ইটনের অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডন অলিম্পিকের ডেকাথলনে সোনা জিতেছিলেন। ১০ ইভেন্টের এই খেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিলেন রিও অলিম্পিকেও। ডেকাথলনের বিশ্ব রেকর্ডধারী সেই অ্যাশটন ইটন ট্র্যাক থেকে অবসরের ঘোষণা দিলেন। সংবাদ সম্মেলন করে নয়, পরশু ২৮ বছর বয়সী আমেরিকান অ্যাথলেট সিদ্ধান্তটি জানিয়েছেন টুইটারে, ‘ডেকাথলনকে আমার পক্ষে যা কিছু সম্ভব সবই দিয়েছি। আমার জীবনের এই সেরা সময়ের জন্য সবাইকে ধন্যবাদ। আমি অবসরে যাচ্ছি।’ রয়টার্স।