ইন্দোনেশিয়ায় শুটিংয়ে বাংলাদেশের আরেকটি ব্রোঞ্জ

ইন্দোনেশিয়ায় আরও একটি ব্রোঞ্জ বাংলাদেশেরছবি: বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশা জাগিয়েও শেষ পর্যন্ত ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে কোনো পদক জিততে পারেননি শোভন চৌধুরী ও রাব্বি হাসান। কিন্তু মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে কাল ব্রোঞ্জ জেতেন নাফিসা তাবাসসুম। জাকার্তায় চলমান আইএসএসএফ (আন্তর্জাতিক শুটিং ফেডারেশন) গ্রাঁ প্রিঁতে আজ ইউসুফ আলীর সঙ্গে জুটি গড়েও সাফল্য পেয়েছেন নাফিসা। ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র ইভেন্টে এই দুজনকে নিয়ে গড়া বাংলাদেশ-১ দল জিতেছে ব্রোঞ্জ।

বাংলাদেশের ব্রোঞ্জজয়ী দল
ছবি: বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন

প্রতিযোগিতার নতুন নিয়ম অনুসায়ী সেমিফাইনাল হয়েছে দুই গ্রুপে। বাংলাদেশের দুটি দল অংশ নিয়েছে পার্ট ওয়ানে। ৪৭ পয়েন্ট পেয়ে বাংলাদেশ-১ দল ব্রোঞ্জ নিশ্চিত করে। কিন্তু রাব্বি হাসান ও সৈয়দা আতকিয়া হাসানের বাংলাদেশ-২ দল স্কোর করে ৩৮.৫। এই গ্রুপ থেকে ৪৮.৫ পেয়ে ফাইনালে ওঠে সিঙ্গাপুর-১ দল। ৫৬ স্কোর পেয়ে পার্ট টু থেকে ফাইনালে ওঠে ইন্দোনেশিয়া-১। শেষ পর্যন্ত সোনা জিতেছে ইন্দোনেশিয়া।

ছেলেদের ১০ মিটার পিস্তলের সেমিফাইনালেই বিদায় নিয়েছেন শাকিল আহমেদ। এই ইভেন্টে মেয়েদের কেউই সেমিফাইনালে উঠতে পারেননি।