ইসিনবায়েভার লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজে নিষ্কলুষ থাকলেও দেশের অন্যদের ডোপপাপ রিও অলিম্পিকে যেতে দেয়নি তাঁকে। যেসব পরিচ্ছন্ন রুশ অ্যাথলেট রিওতে যেতে পারেননি, তাঁদের প্রতি একাত্মতা প্রকাশ করে ইয়েলেনা ইসিনবায়েভা জানিয়েছেন, রিও অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনো ইভেন্টই দেখবেন না। ইঙ্গিত দিয়েছেন, পোল ভল্ট ছেড়ে মনোযোগ দেবেন সংসারে! তা হয়তো দেবেন, কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পুরোপুরি দূরে থাকতে পারবেন? পরিষ্কার উত্তর ‘না’। ৩৪ বছর বয়সী পোল ভল্টের রানি রাশিয়ার অ্যাথলেটিকস ফেডারেশনের (এআরএএফ) সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী নভেম্বরে এআরএএফের বর্তমান সভাপতির মেয়াদ শেষ। এআরএএফের সভাপতি পদে প্রার্থিতার ঘোষণা দিয়ে ইসিনবায়েভা বলেছেন, ‘রিও অলিম্পিকে আমাকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এই ব্যাপারটা এআরএএফের আইএএএফের সদস্যপদ ফিরে পাওয়ার লড়াইয়ে আমাকে সাহায্য করবে।’ এএফপি।