ইসিনবায়েভার ৩ প্রতিদ্বন্দ্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল-রাশিয়ান অ্যাথলেটিকস ফেডারেশনের (এআরএএফ) সভাপতি পদে নির্বাচন করার কথা আগেই জানিয়েছিলেন ইয়েলেনা ইসিনবায়েভা। ৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রার্থীও হয়ে গেছেন। ধারণা করা হচ্ছিল, নির্বাচনী লড়াইয়ে সহজেই জিতে যাবেন পোল ভল্টের রানি। কিন্তু এআরএএফের সভাপতি নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী আরও তিনজন—এআরএএফের বর্তমান সভাপতি দিমিত্রি শিয়াখিন, মহাসচিব বুতোভ ও বেইজিং অলিম্পিকের হাইজাম্পে সোনাজয়ী আন্দ্রেই শিলনভ। ৯ ডিসেম্বর মস্কোয় হবে নির্বাচন। রয়টার্স।