ইয়েগোর ইতিহাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি বর্শা ও একটি ঢাল আছে যে দেশের পতাকায়, সেই কেনিয়ার জুলিয়াস ইয়েগোই বিশ্ব চ্যাম্পিয়নশিপে বর্শানিক্ষেপ বা জ্যাভেলিন থ্রোতে চ্যাম্পিয়ন হলেন। পরশু ৯২.৭২ মিটার দূরত্বে বর্শাটাকে পাঠিয়ে ইভেন্টে ইউরোপীয়দের আধিপত্যও ভাঙলেন ইয়েগো। ১৯৮৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর জ্যাভেলিনে সোনাজয়ী দ্বিতীয় অ-ইউরোপীয় ইয়েগো। চেক কিংবদন্তি ইয়ান জেলেজনি ও ফিনল্যান্ডের আকি পারভিয়াইনেনের পর তৃতীয় সর্বোচ্চ দূরত্বে জ্যাভেলিন ছোড়া ইয়েগো অবশ্য কৃতজ্ঞ ইউরোপিয়ানদের কাছেই। জ্যাভেলিনের পরাশক্তি ফিনল্যান্ডেই যে হাত পাকিয়েছেন ইয়েগো। এএফপি।