উচ্চতর প্রশিক্ষণে দুই সাঁতারু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব সাঁতার সংস্থা ফিনার বৃত্তি নিয়ে পরশু থাইল্যান্ডের ফুকেটে গেলেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর এবং নাজমা খাতুন।
এই বৃত্তির মেয়াদকাল ১০ মাস। ১৯টি দেশের ৩৮ জন সাঁতারুর সঙ্গে তাঁরা সুযোগ পেলেন। আগামী বছরের রিও অলিম্পিক সামনে রেখে অনুশীলন করবেন তাঁরা। উচ্ছ্বসিত সাগর বললেন, ‘এমন সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে। আশা করি, অলিম্পিকে আমি ভালো কিছু করব।’ অনুশীলনে থাকলেও এই সময়ের মধ্যে যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবেন দুজনই। এর আগে ২০০৯ সালে চীনে তিন মাসের উচ্চতর প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন সাগর। তবে নাজমার জন্য এমন সুযোগ এই প্রথম।