উন্মুক্ত কুস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে আগামী পরশু থেকে শুরু হবে প্রথম উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা। দুদিনব্যাপী প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে আটটি ওজন শ্রেণিতে খেলবেন শতাধিক কুস্তিগির। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের পক্ষ থেকে এসব জানানো হয়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ইলেকট্রনিকস পণ্যসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।