উষ্ণ অভ্যর্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপিং কেলেঙ্কারিতে দলের এক-তৃতীয়াংশ ক্রীড়াবিদকে দেশে রেখে আসতে হয়েছে রাশিয়াকে। ৩৮৭ জনের দল থেকে শেষ পর্যন্ত ২৭৬ জন ক্রীড়াবিদের সুযোগ হয়েছে রিওতে আসার। তাতেও সন্তুষ্ট নন অনেকেই, পুরো রাশিয়াকেই নিষিদ্ধ করার দাবি তুলেছিল বেশ কিছু দেশ! তাই আশঙ্কা করা হচ্ছিল, অলিম্পিকের মার্চ পাস্টে রাশিয়া দলকে বিদ্রূপাত্মক কিছু না শুনতে হয়! কিন্তু ব্রাজিলের মানুষ সে পথে হাঁটেননি। পরশু অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যখন সার্গেই তেতিউখিন রাশিয়ার পতাকা নিয়ে ঢুকলেন, তখন অন্যসব দলের মতোই রাশিয়া দলকে করতালি দিয়ে বরণ করে নিয়েছেন রিও দর্শকেরা। এএফপি।