এক শ মিটারে মেজবাহর টাইমিং ১১.৩৪ সেকেন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ লম্বর লেনে দৌড়ালেন মেজবাহ    ছবি-রয়টার্স
৫ লম্বর লেনে দৌড়ালেন মেজবাহ ছবি-রয়টার্স

আগের দিন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার এক শ মিটার স্প্রিন্টে টাইমিং করেছেন ১২.৯৯ সেকেন্ড। আজ ছেলেদের এক শ মিটারে দ্রুততম মানব মেজবাহ আহমেদের টাইমিং হলো ১১.৩৪। এটিও অবশ্য মূল হিট নয়। প্র্যাক-বাছাই হিট। ২৪ জনের প্র্যাক-বাছাই হিট থেকে ৮জন উঠেছেন মূল হিটে। মেজবাহ নিজের হিটে চতুর্থ, সব মিলিয়ে ২৪ জনে ১৪তম। 

মেজবাহ শেষ দশ মিটার মনে হলো আর দৌড়াতে পারছেন না। নইলে শেষটা ভালো করতে পারলে তাঁর টাইমিং আরও ভালো হতো। যেটি করে দেখিয়েছেন মালদ্বীপের সাইদ হাসান। মেজবাহর হিটে ১০.৪৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন হাসান, ২৪ জনে হয়েছেন প্রথম। সাইদ সাড়ে দশ সেকেন্ডেরও নিচে দৌড়ালেন, আর মেজবাহর লাগল প্রায় সাড়ে এগারো সেকেন্ড! এ থেকেই বোঝা যায়, বিশ্ব মঞ্চে বাংলাদেশের অ্যাথলেটরা কতটা পিছিয়ে।