এবার না বলেননি মহানায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেট অলিম্পিয়ান মাইকেল ফেল্‌প্‌সের সঙ্গে সেলফি l ছবি: লেখক

একবার না পারিলে দেখো শতবার। এই প্রবাদবাক্যের একনিষ্ঠ অনুসারী আমি। আর অনুসারী বলেই বুঝি শেষ পর্যন্ত সফল হলাম। অবশেষে মাইকেল ফেল্‌প্‌সের সঙ্গে ছবি তুলতে পারলাম। ‘হাই’ ‘হ্যালোও’ হলো। রিও অলিম্পিকে তাঁকে শুভকামনা জানালাম। মাত্রই কয়েক মুহূর্ত। কিন্তু মনে হচ্ছিল কত দিন ধরে এটির জন্য অপেক্ষা করেছি!

গত রোববার রিও ডি জেনিরোর সাঁতার কমপ্লেক্সে অনুশীলন শেষে ভিলেজে ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছি, দেখি ফেল্‌প্‌সও দাঁড়িয়ে।লম্বা লাইন।এই ফাঁকেই পরিচয় দিয়ে বললাম, ‘ছবি তুলব।’ সাঁতারের সম্রাট আমাকে একটু অবাক করে দিয়ে রাজি হয়ে গেলেন।এর আগে গত লন্ডন অলিম্পিক ও সাঁতারের বিশ্বকাপগুলোয় অনেকবার চেষ্টা করেছি তাঁর সঙ্গে ছবি তুলতে।কিন্তু তিনি রাজি হননি।অসম্ভব ব্যস্ততার মধ্যে থাকতেন।একটার পর একই ইভেন্ট, পদক জয়, দম ফেলারই সুযোগ নেই।

তা ছাড়া সবাই তাঁর সঙ্গে কথা বলতে চায়।সবার আবদার মেটাতে গেলে ফেল্‌প্‌স নিজের কাজে মন দেবেন কখন! এবার সেই ব্যস্ততম লোকটিকে একটু ‘মুক্ত’ লাগছে।হয়তোবা রিও অলিম্পিকে ইভেন্ট কম করছেন (পাঁচটি) বলে আগের মতো তাড়া নেই।তবে ফেল্‌প্‌স মানেই শিহরণ, বেইজিংয়ে সেই আটটি সোনা, সাতটিই রেকর্ড।বারবার মনে পড়ছিল ওই দৃশ্যগুলো।

রিওতে এসে গতকাল রিলেতে জেতা সোনাটা তাঁর ১৯তম অলিম্পিক সোনা।মোট ২৩টি পদক।বয়স হয়েছে, কিন্তু এটি যে তাঁর শেষ অলিম্পিক বোঝার উপায় নেই।দলের অন্যদের চেয়ে ফেল্‌প্‌স সবচেয়ে ভালো করেছেন।রিলেটার কথা ভুলতে পারছি না।

ভাবলেই শিহরিত হই, অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ীর সঙ্গে একই পুলে গতবারের মতোই অনুশীল করেছি।হাতছোঁয়া দূরত্বে জীবন্ত কিংবদন্তি।তাঁর সঙ্গে পুলের বাইরে ছবি তোলার মুহূর্তটা জীবনে কখনো ভোলা যাবে না।ইশ্‌, এত তাড়াতাড়ি কেন শেষ হলো সময়টা! বাস এসে পড়ল।ফেল্‌প্‌স ও তাঁর সঙ্গীরা সামনে থাকায় তাঁরা বাসে উঠে পড়লেন।আমি পেছনে থাকায় ওই বাসে জায়গা না পেয়ে উঠেছি পরের বাসে।

ভাবতেই কেমন লাগে, ফেল্‌প্‌সের মতো মহিরুহ বাসের জন্য দাঁড়িয়ে, আমিও একই অপেক্ষায়।অলিম্পিক যে সাম্যের কথা বলে, এর চেয়ে বড় উদাহরণ বুঝি আর হয় না।সবখানেই একই ছবি।খেতে যাবেন, সবার জন্য সমান সুযোগ।অনুশীলন করবেন, সবাই সমান।সবকিছুতেই সাম্যের গান গায় বলেই অলিম্পিক নাড়িয়ে দিয়ে যায় সবাইকে।

এটা শেখারও বড় মঞ্চ।২০০০ সিডনি অলিম্পিক শেষ হওয়ার পরদিনই ফেল্‌প্‌স পুলে নেমে অনুশীলন শুরু করলেন, তাঁকে জিজ্ঞেস করা হলো, ‘একটু বিশ্রাম না নিয়ে এখনই অনুশীলন কেন?’ উত্তরে বলেছিলেন, ২০০৪ এথেন্সের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।তখন তাঁর বয়স মাত্র ১৫।এ থেকেই বোঝা যায়, সাফল্যের জন্য কী পরিশ্রমই না করতে হয়েছে।তাঁর যা ব্যক্তিগত অর্জন, কোনো কোনো দেশের ইতিহাসেই এমন অলিম্পিক সাফল্য নেই।

এসব ভাবি আর নিজেকে উজ্জীবিত করি।আগামী পরশু আমার ইভেন্ট।সবার কাছে দোয়া চাই, যেন ভালো করতে পারি।

মাহফিজুররহমান

রিও ডি জেনিরো থেকে

লিখছেন প্রথম আলোয় 

এবারনাবলেননিমহানায়ক

একবার না পারিলে দেখো শতবার।এই প্রবাদবাক্যের একনিষ্ঠ অনুসারী আমি।আর অনুসারী বলেই বুঝি শেষ পর্যন্ত সফল হলাম।অবশেষে মাইকেল ফেল্‌প্‌সের সঙ্গে ছবি তুলতে পারলাম। ‘হাই’ ‘হ্যালোও’ হলো।রিও অলিম্পিকে তাঁকে শুভকামনা জানালাম।মাত্রই কয়েক মুহূর্ত।কিন্তু মনে হচ্ছিল কত দিন ধরে এটির জন্য অপেক্ষা করেছি!