এবার হামলা পুলিশের ওপর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এর আগে দুবার হামলা হয়েছে সাংবাদিকদের ওপর, গত বুধবার রিও অলিম্পিকের দায়িত্বে থাকা পুলিশের ওপরই হামলা চালাল সন্ত্রাসীরা! রিও ডি জেনিরোর কমপ্লেক্সো দা মারে এলাকার বস্তিতে তিন পুলিশের ওপর গুলি চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। হামলা হয়েছে একটু নাটকীয়ভাবে। টহল দিতে গিয়ে ভুলে ওই বস্তির দিকে চলে গিয়েছিলেন পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়েই মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। একজন পুলিশের মাথায় গুলি লেগেছে, তাঁর অস্ত্রোপচারও হয়েছে। গুলিবিদ্ধ আরেকজনের আঘাত গুরুতর নয়। রিওর বস্তি অঞ্চলগুলোতে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা অবশ্য নিয়মিতই ঘটে। এএফপি।