এমজি লেডি ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের সভাপতি জেনারেল শফিউদ্দিন আহমেদ গত শনিবার এমজি লেডি ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেনছবি: আইএসপিআর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুর্মিটোলা গলফ কোর্সে হয়ে গেল এমজি লেডি ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২২। গত শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধানের পত্নী মিসেস নুরজাহান আহমেদ।

৫-৭ জানুয়ারি অনুষ্ঠিত টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন মেজর এস কে মো. ইউসুফ রেজা (অব.), রানারআপ হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সিদ্দিকুল আলম সিকদার (অব.) এবং নারী প্রতিযোগিদের মধ্য বিজয়ী হয়েছেন মিসেস তসলিমা ইউসুফ।

এ ছাড়া কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিস্টিক এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, লেডি ক্যাপ্টেন মিসেস মাহমুদা চৌধুরী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.) ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লে. কর্নেল এম এম গোলাম মোহায়মেন (অব.), র‌্যানকন (RANCON)–এর গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক জনাব রোমো রউফ চৌধুরী ও উক্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং তাঁদের পরিবারবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আইএসপিআর