প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিকপল্লি নানান ভাষার নানান দেশের মানুষের ছোট একটা পৃথিবী। সেখানে কোনো অঘটন না ঘটাটা অস্বাভাবিক। রিওতে যেমন প্রথম দিনেই গ্রেপ্তার হয়েছেন মরক্কোন বক্সার হাসান সাদা। ২২ বছর বয়সী সাদার বিরুদ্ধে পল্লির দুজন নারী পরিচ্ছন্নতাকর্মীকে যৌন লাঞ্ছনার অভিযোগ উঠেছে। ওই দুজন নিরাপত্তাকর্মী অভিযোগ করেছেন, সাদা ডেকে এনে তাঁদের নিগ্রহের চেষ্টা করেছেন। পরে দুজনই পালিয়ে গিয়ে কর্তৃপক্ষকে জানিয়েছেন। ওই সময় মরক্কোর আরও দুজন প্রতিযোগী সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি ওই দুই কর্মীর। কিন্তু তাঁরা কোনো বাধা দেননি। অভিযোগকারী দুজনের নাম-পরিচয় অবশ্য এখনো জানা যায়নি। এএফপি।