এশিয়ান বিচ গেমসে হতাশার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ফুকেটে চতুর্থ এশিয়ান বিচ গেমসের প্রথম দিনটি বাজে গেছে বাংলাদেশের। বাস্কেটবলে একমাত্র ম্যাচ জিতলেও বাংলাদেশ হেরেছে সাঁতার, হ্যান্ডবল ও কুস্তিতে।
বাস্কেটবলের প্রথম ম্যাচে কাতারের কাছে ২১-৯ পয়েন্টে হারের পরের ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে ২০-১০ পয়েন্টে। আজ বাংলাদেশ তৃতীয় ও চতুর্থ ম্যাচে খেলবে তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের সঙ্গে। ৫ কিলোমিটার ম্যারাথন সাঁতারে মাহমুদুন্নবীর স্থান বিশে ১৫তম। পুরুষদের কুস্তির ৭০ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের মোহাম্মদ দিপু বিদায় নিয়েছেন বাছাইপর্বেই। হেরেছেন মঙ্গোলিয়া, ইরান ও কোরিয়ার প্রতিপক্ষের কাছে। বিচ হ্যান্ডবলে থাইল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ২২-১০ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।