প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ জনের ছোট্ট দলটা মারাকানা স্টেডিয়ামে ঢুকতেই তুমুল উল্লাস। ঠিক কোন দেশের সেটাও বোঝা যাচ্ছে না, সবার সামনে অলিম্পিক পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন একজন। এঁরা সবাই শেকড়ছাড়া, বাধ্য হয়েছেন দেশ ছাড়তে। পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা প্রায় সাড়ে ছয় কোটি শরণার্থীর প্রতীক হয়ে এসেছেন এই ১০ জন। দক্ষিণ সুদানের ২৩ বছর বয়সী দৌড়বিদ রোসে লোকইন নাথাইক পতাকা বহন করেছেন এই ১০ জনের হয়ে। এই প্রথমবারের মতো শরণার্থীদের কোনো দল অংশ নিচ্ছে রিও অলিম্পিকে। কাল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অভিবাদনই জানানো হলো ওঁদের ১০ জনকে। মেইল অনলাইন।