কমনওয়েলথ কারাতেতে বাংলাদেশের রুপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে এবার দলগত রুপা জিতল বাংলাদেশ। দিল্লিতে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় পরশু মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণির কুমিতে সোনা জেতেন বাংলাদেশের মাউন জেরা বর্ণা। কাল পুরুষ দলগত কাতায় রুপা জিতেছেন বাংলাদেশের নুরুজ্জামান সিনথিয়া, হাসান খান ও হোসেন খান। এই ইভেন্টে সোনা জিতেছে শ্রীলঙ্কা। এ ছাড়া পুরুষদের অনূর্ধ্ব-৫০ কেজির কুমিতে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের সবুজ মিয়া, অনূর্ধ্ব-৫৫ কেজিতে ব্রোঞ্জ ইকবাল হোসেন।