কাতারে রুপা জিতলেন সাবিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতার ইন্টারন্যাশনাল কাপ ও গ্রাঁ প্রি ভারোত্তোলনে বাংলাদেশকে সাফল্য এনে দিলেন মোল্লা সাবিরা সুলতানা। দোহায় কাল ৫৩ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছেন তিনি। এর আগে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি পদক জিতেছেন এই ভারোত্তোলক। দোহা থেকে বাংলাদেশ দলের এক সদস্য জানিয়েছেন, বাংলাদেশের আরেক প্রতিযোগী মাবিয়া আক্তার আজ খেলবেন ৪৪ কেজিতে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩৬টি দেশ।