কাতারে সোনা জিতলেন সীমান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশনের রেষারেষিতে সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। তবে এবার কাতারের দোহায় আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই সোনা জিতলেন মাবিয়া আক্তার সীমান্ত। কাল ৬৩ কেজি ওজন শ্রেণিতে এই সাফল্য পেয়েছেন এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক। সীমান্ত ছাড়াও ৫৩ কেজিতে সোনা জিতেছেন আরেক ভারোত্তোলক জহুরা আক্তার রেশমা। অবশ্য ফেডারেশনের অনুমতি ছাড়া ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ায় কর্মকর্তাদের রোষানলেই পড়েছেন এই দুই ভারোত্তোলক।