কিমের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে ঠান্ডা পানি, তাতে আবার হাঙরের ভয়। ভাবুন তো, এমন জলে সাঁতার কাটছেন আপনি! শিউরে উঠছেন? তাহলে আরেকটু অবাক হবেন কিম চেম্বার্সের কাণ্ড শুনে। ঠান্ডা ও হাঙরের ভয় উপেক্ষা করে এমন জলে কিনা ম্যারাথন সাঁতার কেটেছেন নিউজিল্যান্ডের এই মহিলা সাঁতারু, তাও ওয়েটস্যুট ছাড়া! ফ্যারালন দ্বীপ থেকে শুরু করে সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ—পাকা ৩০ মাইলের এই সাঁতারে কিমের সময় লেগেছে ১৭ ঘণ্টা ১২ মিনিট। কিমকে সাহায্যের জন্য অবশ্য দুটি নৌকায় ক্রুদের সঙ্গে তাঁর মাও ছিলেন। কিছুক্ষণ পর পরই কিমকে খাবার ও পানি সরবরাহ করে গেছেন তাঁরা। এর আগে মাত্র চারজনই পেরেছেন এই পথ পাড়ি দিতে। তবে কোনো নারী সাঁতারু হিসেবে কিমই প্রথম এই কীর্তি গড়লেন। সিএনএন।