গর্বিত তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভোন ত্রেভিনো হায়েক
ইভোন ত্রেভিনো হায়েক

এত দিন সালমা হায়েক ও মিচেল স্টার্কের পরিচয়েই পরিচিত হয়েছেন আত্মীয়স্বজন। কিন্তু অলিম্পিক আসতেই পাশার দান পাল্টে গেছে। এখন বরং তাঁরাই পরিচিত হচ্ছেন নিজেদের ভাইবোনের মাধ্যমে। হাজার হলেও অলিম্পিয়ানের ভাইবোন তাঁরা! বুধবার রাতে মেয়েদের লং জাম্পে অংশ নেবেন ইভোন ত্রেভিনো হায়েক। ৪৮ বছর পর মেক্সিকো থেকে কোনো নারী অংশ নিচ্ছেন লং জাম্পে। এই ইভোন আবার সম্পর্কে অভিনেত্রী সালমা হায়েকের ভাতিজি। নিজের আত্মীয়ের জন্য সালমাও গর্বিত। নিজের ইনস্টাগ্রামে বেশ বড়সড় এক লেখাই লিখেছেন ইভোনকে নিয়ে। সেখানে তাঁকে শুভকামনা জানিয়েছেন, বলেছেন তাঁকে নিয়ে কতটা গর্বিত তিনি।

ব্র্যান্ডন স্টার্ক
ব্র্যান্ডন স্টার্ক


সালমার মতো অস্ট্রেলিয়ান পেসার স্টার্কও এখন পরিচিত হচ্ছেন ভাইয়ের পরিচয়ে। মিচেলের ছোট ভাই ব্র্যান্ডন স্টার্ক (হ্যাঁ, ভুল পড়েননি, গেম অব থ্রোনসের চরিত্রের নামেই নাম তাঁর) অলিম্পিকে অংশ নিচ্ছেন ছেলেদের হাই জাম্পে। বুধবার ভোর সাড়ে ৫টায় অনুষ্ঠেয় ফাইনালেও পৌঁছে গেছেন তিনি। ভাইকে নিয়ে তাই মিচেলের উচ্ছ্বসিত টুইট, ‘ছোট ক্র্যাটসি, কিংবদন্তি হয়ে গেলে...অলিম্পিকের ফাইনালে চলে গেছ। ভালো ছেলে!! দারুণ গর্ব হচ্ছে।’ তবে ভাইয়ের খেলা দেখতে হলে বেশ কষ্ট করতে হবে তাঁকে, সেদিন যে কলম্বো টেস্টের পঞ্চম দিন! এএফপি।